ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে ইউল্যাবে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মশালা

UttorbongoBD
June 24, 2026 9:45 am
Link Copied!


ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের যৌথ উদ্যোগে ‘টেক ফর টুমরো: ইউএস–বাংলাদেশ ইনোভেশন ওয়ার্কশপ’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফরেন সার্ভিস অফিসার ববিতা কুরুভিলা।

কর্মশালায় তিনি উদ্ভাবন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রযুক্তি, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত সহযোগিতা এবং ভবিষ্যতের সম্ভাবনাময় প্রযুক্তি খাত নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি প্রযুক্তিনির্ভর অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে টেকসই উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় ইউল্যাবের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাসের ‘ফ্রিডম ২৫০’ উদ্যোগের অংশ হিসেবে কর্মশালাটির আয়োজন করা হয়।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তূজা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে। পাশাপাশি প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করে এবং পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি এবং তাদের প্রযুক্তিগত জ্ঞান, সমালোচনামূলক চিন্তাশক্তি ও সহযোগিতামূলক দক্ষতা বিকাশে ইউল্যাবের চলমান অঙ্গীকারের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html