ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

UttorbongoBD
June 24, 2026 7:00 pm
Link Copied!


গাইবান্ধা একটি রেস্টুরেন্টে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় আমির উদ্দিন (৪০) নামে রেস্টুরেন্টের অভিযুক্ত এক কর্মচারীকে জনরোষ থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার (২৪ জুন) দুপুরে জেলা সদর উপজেলর খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজসংলগ্ন (বাঁধসংলগ্ন নদীর তীর) এলাকার ‘জাফলং রেস্টুরেন্ট’ এ ঘটনা ঘটে। পুলিশের হেফাজতে থাকা অভিযুক্ত আমির একই উপজেলার দাড়িয়াপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। তিনি জাফলং রেস্টুরেন্টের কর্মচারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই রেস্টুরেন্টে বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে অভিযোগ ছিল। বুধবার দুপুরে স্থানীয় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা করে ওই রেস্টুরেন্টের এক কর্মচারী। বিষয়টি জানতে পেরে স্থানীয় শত শত বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টিতে ভাঙচুরসহ আগুন জ্বালিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‌‘বিষয়টি তদন্ত করছে পুলিশ। অভিযোগ পেলে অভিযুক্ত আমিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে স্থানীয়দের অন্যান্য অভিযোগের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। আটক যুবক পুলিশ হেফাজতে আছে।’

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) রিফাত আল মামুন বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে রওনা দিই। কিন্তু ঘটনাস্থলের কিছুটা আগেই স্থানীয় উত্তেজিত জনতার বাধার মুখে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে। রেস্টুরেন্টটি পুড়ে গেছে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html