ঢাকাThursday , 25 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষার তারিখ পরিবর্তন

UttorbongoBD
June 25, 2026 2:30 pm
Link Copied!


জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) অধীনে অনুষ্ঠেয় ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রামের প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিনে আংশিক সংশোধন করা হয়েছে। অনিবার্য কারণবশত আগামী ২৭ জুনের পরীক্ষাটি স্থগিত করে ২ জুলাই পুনর্নির্ধারণ করা হয়েছে।

ময়মনসিংহের নেপের ডিপিএড বোর্ডের উপ-পরিচালক (মূল্যায়ন) এ কে এম মনিরুল হাসান সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ জুনের নির্ধারিত পরীক্ষাটি আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই শিফটে।

পরিবর্তিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী দুপুর ২টা থেকে বেলা ৩টা ১৫ পর্যন্ত ‘শিক্ষণ পদ্ধতি-কৌশল ও শ্রেণি ব্যবস্থাপনা’ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বেলা ৩টা ৩০ থেকে বিকাল ৪টা ৪৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘শিখন মূল্যায়ন ও ফলাবর্তন’ কোর্সের পরীক্ষা।

নেপ জানায়, পূর্বের রুটিনে উল্লিখিত অন্যান্য সব বিষয়ের পরীক্ষার তারিখ, সময়সূচি এবং সংশ্লিষ্ট নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে।

ডিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে নেপ।

সূত্র: বাসস





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html