ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮

UttorbongoBD
June 26, 2026 6:45 am
Link Copied!


ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ১ হাজার ৫২০ জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাসের পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময় পর একই এলাকায় আঘাত হানে আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটি ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি।

দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, এখন পর্যন্ত ১৮৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন ১ হাজার ৫২০ জন এবং অন্তত ১৫৭ জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ আশপাশের এলাকায় বহু বহুতল ভবন, বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং জাতিসংঘের সমন্বয়ে আন্তর্জাতিক উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ১৬৪ জন নিহত ও ৯৭১ জন আহত হওয়ার তথ্য জানিয়েছিলেন। তবে রাতভর উদ্ধার অভিযান চলার পর হতাহতের সংখ্যা আরও বেড়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html