ঢাকাThursday , 4 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

uttorbongo bd
May 31, 2026 5:35 pm
Link Copied!


দেশে হামের প্রাদুর্ভাব এখনও উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর আগের দিন শনিবার (৩০ মে) আরও আটজনের মৃত্যু হয়েছিল।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে ও হামের উপসর্গে মোট ৫৮৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৯৫ জনের।

স্বাস্থ্য অধিদফতরের রবিবার (৩১ মে) প্রকাশিত দৈনিক বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার (২৯ মে) মারা যায় ১০ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ও বুধবার পাঁচজন করে এবং মঙ্গলবার ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল সংস্থাটি।

বুলেটিনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৯ জন। এ সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৫৬ হাজার ৮৮৬ জন রোগী।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 





Source link