ঢাকাTuesday , 28 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে খেলতে পারেন মেসি 

UttorbongoBD
June 6, 2026 4:55 pm
Link Copied!


চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে আছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ শুরুর আগে দলের দুটি প্রীতি ম্যাচের যেকোনও একটিতে কিছু সময়ের জন্য মাঠে নামতে পারেন বলেও জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। তাতে বর্তমান চ্যাম্পিয়নদের শিবিরে স্বস্তি ফিরেছে।

শুক্রবার স্ক্যালোনি বলেছেন, ‘লিও ভালো আছে। সে ইতোমধ্যে দলের সঙ্গে কিছুটা অনুশীলন শুরু করেছে, এখন আর পুরোপুরি আলাদা নেই। প্রীতি ম্যাচগুলোতে সে কয়েক মিনিট খেলতে পারে। সেটা আগামীকালের ম্যাচে হবে নাকি পরেরটিতে, তা দেখা যাবে।’

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শনিবার টেক্সাসের কলেজ স্টেশনে হন্ডুরাসের মুখোমুখি হবে। এরপর মঙ্গলবার আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। স্ক্যালোনি মেসি প্রসঙ্গে বলেছেন, ‘সে অনেক ভালো অবস্থায় আছে, যা আমাদের জন্য স্বস্তির।’

আর্জেন্টিনা দলের চিকিৎসক দলকে বেশ ব্যস্ত সময় পার করতে হচ্ছে। তাদের প্রধান উদ্বেগের নাম মেসি। ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল তার। সে কারণে হন্ডুরাসের বিপক্ষে তার খেলার সম্ভাবনা কম ছিল।

তবে স্ক্যালোনি আরও নিশ্চিত করেছেন, হন্ডুরাসের বিপক্ষে কাইল ফিল্ডে গোলপোস্ট সামলাবেন হুয়ান মুসো। কারণ প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ইউরোপা লিগের ফাইনালের আগে অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় চোট পেয়েছেন।

দলের মেডিকেল স্টাফ সিদ্ধান্ত নিয়েছে, মার্টিনেজকে দুটি প্রীতি ম্যাচেই বিশ্রামে রাখা হবে। তবে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তাকে পাওয়া যেতে পারে।

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html