ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বরকত উল্লাহ বুলুর বড় ভাইয়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক 


June 28, 2026 12:35 am
Link Copied!


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল্লা ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৭ জুন) রাতে বিবৃতিতে তিনি এই শোক জানান। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “মো. রফিকুল্লা ভূঁইয়ার মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুম মো. রফিকুল্লা ভূঁইয়া ছিলেন একজন পরহেজগার ও সজ্জন মানুষ। বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে তিনি নিজ এলাকায় সুপরিচিত ছিলেন এবং তাকে এলাকার সবাই সম্মান ও শ্রদ্ধা করতেন। 

“দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকবিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।” 

বিএনপির মহাসচিব শোকবার্তায় মো. রফিকুল্লা ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, মো. রফিকুল্লা ভূঁইয়া শনিবার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল অ্যান্ড হাসপাতালে মারা গেছেন। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html