ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার, যাচ্ছিল কোথায় 


July 1, 2026 8:20 pm
Link Copied!


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি তারা। বুধবার (১ জুলাই) বিকালের দিকে দক্ষিণ সুরমা কদমতলী টার্মিনালের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। তারা সিলেটের গোয়াইনঘাটে যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল।

বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান। একইসঙ্গে এক ছাত্রীর বাবা জানিয়েছেন, তার মেয়েসহ বাকিদেরও উদ্ধার করা হয়েছে। তাদের সিলেটের দক্ষিণ সুরমা থানায় নেওয়া হয়েছে।

ওসি আশরাফুজ্জামান জানান, ওই তিন ছাত্রী বুধবার বিকালের দিকে দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনালে যাত্রীদের বসার জায়গায় ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রীরা জানিয়েছে, তারা সিলেটে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। বাড়ি থেকে বের হয়ে দিনাজপুর হয়ে সিলেটের বাসে ওঠে। এরপর দুপুরের দিকে সিলেটে এসে পৌঁছায়। তাদের উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা এলে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।’

তবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে আমরা জানতে পারি, ওই ছাত্রীরা ঢাকার দিকে যাচ্ছে। আজ তাদের সিলেট এলাকায় শনাক্ত করা হয়। বেলা আড়াইটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। এখন পুলিশের হেফাজতে আছে তারা।’

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রাইভেটে যাওয়ার কথা বলে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি ওই চার ছাত্রী। তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা একই বিদ্যালয়ের শিক্ষার্থী, বাড়িও একই গ্রামে। তাদের মধ্যে তিন জন দশম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। উৎকণ্ঠায় ছিল তাদের পরিবার। রাতেই চার ছাত্রীর অভিভাবকরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, ‌‘সিলেট সিটির একটি বাস কাউন্টারে অপেক্ষায় থাকা ওই চার ছাত্রীকে শনাক্ত করে পুলিশ। তারা সিলেটের গোয়াইনঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানব পাচার চক্রের খপ্পরে পড়ে ওই ছাত্রীরা সিলেটে গিয়েছিল। বালিয়াডাঙ্গী থানার পুলিশের কয়েকজন সদস্য তাদের ফেরত আনতে সিলেটে রওনা হয়েছে। তারা ফিরে এলেই মূল ঘটনা জানানো হবে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html