ঢাকাSaturday , 1 August 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১০ জনের যুক্তরাষ্ট্রকেও আটকাতে পারেনি বসনিয়া


July 2, 2026 9:30 am
Link Copied!


সুযোগ পেয়েও যুক্তরাষ্ট্রকে বধ করতে পারেনি বসনিয়া হার্জেগোভিনা। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটিতে ৬৪ মিনিটেই যুক্তরাষ্ট্রের একজন ফুটবলার লাল কার্ড পেয়ে বসেন। তবে ১০ জনের দলটিকেও হারাতে পারেনি ইউরোপের দলটি। বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই যুক্তরাষ্ট্র দাপট ছিল। তবে ভালো কোনও আক্রমণ তৈরি করতে না পারায় গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। ম্যাচের ৪৫ মিনিটে সবচেয়ে বড় সুযোগটি পেয়েই কাজে লাগান ইউএস স্ট্রাইকার বালোগুন। বক্সে পাওয়া বলটিকে অসাধারণ শটে জালে জড়ান। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল ম্যাড়ম্যাড়ে। তবে ম্যাচের ৬৪ মিনিটেই লাল কার্ড পেয়ে বসেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগুন। অনেকেই তখন ভেবে নিয়েছিলেন এবারের বিশ্বকাপ এখানেই শেষ হচ্ছে স্বাগতিকদের। তবে ১০ জনের দলটিকেও পরাজিত করার মতো খেলা উপহার দিতে পারেনি বসনিয়া।

উল্টো ম্যাচের ৮২ মিনিটে ডিরেক্ট ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে লিড বাড়ান ইউএস মিডফিল্ডার মালিক টিলম্যান। গোটা ম্যাচে বসনিয়া গোলমুখে তিনটি শট নিলেও জালে জড়াতে পারেনি। ২-০ গোলের জয় পাওয়া যুক্তরাষ্ট্র রাউন্ড অব সিক্সটিনে লড়বে বেলজিয়ামের বিপক্ষে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html