ঢাকাSunday , 5 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের ঘটনায় মামলা


July 5, 2026 1:10 pm
Link Copied!


কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। রবিবার সকালে মামলাটি দায়ের করেন বিজয়পুর বাজারের নৈশপ্রহরী আবুল কালাম। এ ঘটনায় আটক অভিযুক্ত খোকনকে (৫০) মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।

এর আগে, ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে শুয়ে থাকা এক মধ্যবয়সী নারীকে সাদা শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি ধর্ষণ করছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি দ্রুত সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বাজারের এক পাহারাদার ঘটনাস্থলে আসেন।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে মো. খোকনকে শনাক্ত করে পুলিশ। পরে শনিবার সন্ধ্যায় তাকে জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে আটক করে। 

ওসি রকিবুল জানান, ঘটনাটি ছড়িয়ে গেলে অভিযুক্ত খোকন তার নিজ এলাকা থেকে পালিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে আটক করা হয়। এখন তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ওই নারীর পরিচয় পাওয়া গেছে কিনা এবং এই বিষয়ে কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা এমন প্রশ্নে ওসি রকিবুল বলেন, ‘ওই নারী আমাদের হেফাজতে আছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী। তাই তার কাছ থেকে আমরা তার পরিচয় নেওয়ার অবস্থায় নেই। তবে সিআইডির টিমকে আমরা জানিয়েছি। তারা এসে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের কাজ করবেন। যদি পরিচয় পাওয়া যায় তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। সেক্ষেত্রে পরিবারের কেউ অভিযোগ দায়ের করতে পারেন। এ ছাড়া যদি পরিচয় না পাওয়া যায় তাহলে বাজার কমিটির সভাপতি বা দায়িত্বশীল কেউ মামলার বাদী হবেন। তবে সেটি এখনও প্রক্রিয়াধীন।’ 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html