ঢাকাTuesday , 7 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একনজরে আজকের আলোচিত খবর

UttorbongoBD
July 6, 2026 9:30 pm
Link Copied!


নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (৫ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘জামায়াতে ইসলামী যদি দলগতভাবে ছায়া মন্ত্রিসভা গঠন করে থাকে তাহলে আমি তাদের স্বাগত জানাই। কারণ বিরোধী দলে যারা থাকে তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি বিভিন্ন দেশে আছে। এটি আমাদের দেশেও চালু হলো।’

আনচেলত্তির মহাভুল, যে ৬ কারণে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে ব্রাজিল বেশি আক্রমণ করলেও বল দখলে আধিপত্য ছিল নরওয়ের। এর মধ্য দিয়ে টানা ছয়বার ইউরোপের দলের কাছে হেরে বিশ্বকাপের নকআউট পর্ব থেকে বাদ পড়েছে ব্রাজিল।

মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা

ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডের ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার রাজিব আহমেদ রুবেল (৩৫) হত্যাকাণ্ডের রহস্য এখনও উন্মোচন করতে পারেনি পুলিশ।

বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ

বিদেশি বিনিয়োগকারী, আন্তর্জাতিক ব্যবসায়ী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের বাংলাদেশে আসার পথে দীর্ঘসূত্রতা কমাতে নতুন ভিসানীতি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।

১৯ বছর পর নিয়োগ পেলেন ২৭ বিসিএসের আরও ৭৭ প্রার্থী

দুই দশকের দীর্ঘ আইনি লড়াই শেষে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৭৭ জন বঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

১৯ কেজি স্বর্ণ উদ্ধার: ফ্লাইট পরিচালনাকারীদের তালিকা চেয়ে চিঠি পুলিশের, জিজ্ঞাসাবাদের প্রস্তুতি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় ফ্লাইটটির পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের তালিকা চেয়েছে পুলিশ। একইসঙ্গে ফ্লাইট সরেজমিন পরিদর্শনের অনুমতিও চাওয়া হয়েছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html