ঢাকাTuesday , 7 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মাউশির কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

UttorbongoBD
July 7, 2026 5:00 pm
Link Copied!


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র বদলি, নিয়োগ, পদোন্নতি ও প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করছে বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাউশি।

মাউশির এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন প্রতারক চক্র মাউশি ও এর আওতাধীন বিভিন্ন দফতর বা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নানা ধরনের কাজ করিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছে। এসব কাজের মধ্যে রয়েছে পদোন্নতি, নিয়োগ, প্রশিক্ষণ ও বদলির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনও কোনও ক্ষেত্রে প্রতারকরা কর্মকর্তাদের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে কল বা মেসেজের মাধ্যমে অর্থ দাবি করছে। এ ধরনের প্রতারণার বিষয়ে বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া গেছে।

মাউশি জানিয়েছে, মাউশির আওতাধীন কোনও কর্মকর্তা বা অন্য কোনও পরিচয় দিয়ে কাজ করিয়ে দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে দ্রুত তার ফোন নম্বরসহ বিষয়টি নিকটস্থ থানায় জানাতে হবে।

একই সঙ্গে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে মাউশি।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html