ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু

UttorbongoBD
July 7, 2026 6:10 pm
Link Copied!


দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ৩২ জনের।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনও মৃত্যু হয়নি।

এছাড়া, ২৪ ঘণ্টায় ২১৩ শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮১৯। এই সময়ে ৭৮৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৮২ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ সাত হাজার ৩৮৪। অন্যদিকে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার চারজন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯০ হাজার ৫২২ রোগী, যাদের মধ্যে ৮৬ হাজার ৮৪৪ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html