ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লাকী আখান্দের সুরে এলো অপ্রকাশিত গান ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’

UttorbongoBD
June 7, 2026 4:25 pm
Link Copied!


৭ জুন কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার লাকী আখান্দের ৭০তম জন্মবার্ষিকী। দিনটিতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেল তাঁর সুরে অপ্রকাশিত গান ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’।

গোলাম মোর্শেদের কথায় গানটি গেয়েছেন জয় শাহরিয়ার। আজব রেকর্ডস থেকে প্রকাশিত গানটিতে গিটার বাজিয়েছেন ও সাউন্ড ডিজাইন করেছেন আহনাফ খান অনিক, কীবোর্ড বাজিয়েছেন রফিকুল ইসলাম ফরহাদ।

নতুন এই গান প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, “লাকী ভাই কিংবদন্তি শিল্পী। তাঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়নি সরাসরি। প্রিয় গীতিকবি গোলাম মোর্শেদ ভাইয়ের কাছে তাঁর লেখা ও লাকী ভাইয়ের সুরে কিছু অপ্রকাশিত গান আছে জানতে পেরে আমি একটি গান করার আগ্রহ প্রকাশ করি।

মোর্শেদ ভাই আমার সেই আবদার রেখে আমাকে এই গানটি দেন। আমার জীবনের একটি স্বপ্ন পূরণ হলো এর মধ্য দিয়ে। আমি চেষ্টা করেছি লাকী ভাইয়ের মূল সুরের আমেজ ধরে রাখতে। লাকী ভাইয়ের জন্মদিনে এই গান আমাদের শ্রদ্ধাঞ্জলি তাঁর স্মৃতির প্রতি।”

গানের কাভার
গীতিকবি গোলাম মোর্শেদ বলেন, “লাকী ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি, অনেক গান। একসঙ্গে টানা কাজ করেছি আমরা। আমি লিরিক লিখে তাঁকে দিতাম। সেগুলো সুর করলে মোবাইলে রেকর্ড করে রাখতাম।

প্রকাশ পায়নি এমন বেশ কিছু গান রয়ে গেছে আমার কাছে। জয় শাহরিয়ার আমার স্নেহের অনুজ শিল্পী। ওর আগ্রহে এই গানটি ওকে দেওয়া। আমার খুব ভালো লেগেছে জয়ের কাজ। আশা করি লাকী ভাইয়ের শ্রোতাদেরও ভালো লাগবে।”





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html