ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ‘খবির বাহিনী’র প্রধান অস্ত্রসহ গ্রেফতার


July 9, 2026 11:25 am
Link Copied!


খুলনার ডাকাত দল ‘খবির বাহিনী’র প্রধান খবির মোল্লাকে (৪৭) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব ৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, ‘৮ জুলাই বিকাল ৫টা ২০ মিনিটের দিকে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খুলনার দুর্ধর্ষ ডাকাত ‘খবির বাহিনী’র প্রধান খবির মোল্লাকে গ্রেফতার করা হয়।

‘খবির মোল্লা খুলনা জেলার দিঘলিয়া থানাধীন জঙ্গুশিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে। অভিযানকালে আসামির কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।’ 

তিনি আরও জানান, আসামি খবির মোল্লা (৪৭) একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে খুলনা ও নড়াইল জেলার একাধিক থানায় হত্যা, অস্ত্র,  ও ডাকাতি মামলাসহ মোট ১৩টি মামলার তথ্য রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামির বিরুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করে উদ্ধার আলামতসহ আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html