ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দেশের সুনাম রাখতে প্রবাসীদের সতর্ক করলো জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট

UttorbongoBD
July 9, 2026 2:40 pm
Link Copied!


কনস্যুলার ট্যুরের সময় পরিবেশ নষ্ট করা নিয়ে প্রবাসীদের সতর্ক করেছে সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। বৃহস্পতিবার (৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে পরিচালিত কনস্যুলার সেবা কার্যক্রমের জন্য ভাড়া করা ভেন্যুগুলোতে কনস্যুলার সেবা নেওয়ার সময় কিছু সেবাগ্রহীতার অসতর্কতা ও অসচেতনতামূলক আচরণের কারণে ভেন্যুর বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে দরজা-জানালা, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্রের ক্ষতি, দেয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ, ল্যাম্পপোস্ট ভাঙা, দেয়াল ও স্থাপনার ক্ষতি এবং ব্যবহৃত পানির বোতল ও অন্যান্য বর্জ্য যথাযথ স্থানে না ফেলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।

কনস্যুলেট জানায়, এ ধরণের ঘটনার কারণে কনস্যুলেট থেকে ভেন্যুগুলোর মালিক পক্ষকে ক্ষতিপূরণ দিচ্ছে হচ্ছে। পাশাপাশি, ভেন্যুর পারিপার্শ্বিক পরিবেশ নষ্ট হচ্ছে ও স্থানীয় প্রতিবেশীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে; যা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি রাষ্ট্রের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। উদ্বেগের বিষয় হলো, এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তির কারণে অনেক ভেন্যু মালিক ভবিষ্যতে কনস্যুলার ট্যুরের জন্য তাদের ভেন্যু ভাড়া দিতে অনাগ্রহ প্রকাশ করছেন।

তারা জানায়, এ পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে কনস্যুলেটের কনস্যুলার ট্যুর কার্যক্রম পরিচালনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে; যার ফলে প্রবাসী বাংলাদেশি নাগরিকরা প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রাপ্তিতে অসুবিধার সম্মুখীন হতে পারেন।

এ অবস্থায় সব সেবাগ্রহীতাকে ভেন্যুর সম্পদ ও পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্থানীয় আইনকানুন ও শৃঙ্খলা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। সবার সচেতন ও দায়িত্বশীল আচরণই কনস্যুলার ট্যুর কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি সমুন্নত রাখতে সহায়ক হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html