ঢাকাFriday , 10 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নির্দেশের আগেই প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, তদন্তে কমিটি

UttorbongoBD
July 9, 2026 10:40 pm
Link Copied!


যথাযথ কর্তৃপক্ষের নির্দেশের আগেই ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার আংশিক ফলাফল প্রকাশ হয়ে গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ জুলাই) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

একই সঙ্গে সরকারি ওয়েব পোর্টালে ফলাফল আপলোডের জন্য প্রয়োজনীয় লিংক তৈরির দায়িত্বে থাকা সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে অধিদফতর।

অধিদফতরের চিঠিতে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল গত ৮ জুলাই প্রস্তুত করা হয়। প্রস্তুত করা ফলাফল ওয়েব পোর্টালে আপলোডের জন্য প্রয়োজনীয় লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে।

চিঠিতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের আগে ফলাফল ওয়েব পোর্টালে আপলোড না করার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ওই নির্দেশনা উপেক্ষা করে ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফলের লিংক আপলোড করা হয়। পরে সাধারণ ব্যবহারকারীরা ওই লিংক থেকে ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ বিষয়ে পরিচালক (আইএমডি) প্রদত্ত প্রতিবেদনে বলা হয়েছে, লাইভ সার্ভারে লিংক তৈরি ও আপলোডের ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা উচিত ছিল, তা মানা হয়নি।

অধিদফতরের চিঠিতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহতাব কায়েস নবম গ্রেডভুক্ত কর্মকর্তা হওয়ায় তার এ কর্মকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

তিন সদস্যের তদন্ত কমিটি

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশের ঘটনা তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মিরাজুল ইসলাম উকিলকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য করা হয়েছে শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল কবির সুমনকে। আর সদস্য সচিব করা হয়েছে সহকারী পরিচালক (প্রশাসন-২) মোছাম্মদ রোখসানা হায়দারকে।

অফিস আদেশে কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে ঘটনাটি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html