ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অ্যালবাম আসার আগেই ম্যাডোনার সিনেমাটিক ধামাকা!

UttorbongoBD
June 7, 2026 7:00 pm
Link Copied!


পপ সঙ্গীতের সম্রাজ্ঞী ম্যাডোনা চার দশকেরও বেশি সময় ধরে বারবার নিজেকে ভেঙে গড়েছেন, শাসন করেছেন বিশ্বসংগীতের মঞ্চ। আগামী ৩ জুলাই ওয়ার্নার রেকর্ডসের অধীনে মুক্তি পেতে যাচ্ছে তাঁর বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘কনফেশন টু’।

কিন্তু অ্যালবামটি কান দিয়ে শোনার আগেই, দর্শকদের চোখ ধাঁধিয়ে দিতে আগামীকাল ৮ জুন ইউটিউবে মুক্তি পাচ্ছে ১০ মিনিটের এক উচ্চাভিলাষী সিনেমাটিক কোলাজ—‘কনফেশন টু – দ্য ফিল্ম’। নিউ ইয়র্ক সিটির ঐতিহাসিক বিকন থিয়েটারে, ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভ্যালের রাজকীয় মঞ্চে হতে যাচ্ছে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।

চলচ্চিত্র ও সঙ্গীতের মেলবন্ধন ম্যাডোনার জন্য নতুন কিছু নয়, তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। ট্রাইবেকা উৎসবের আনুষ্ঠানিক বিবরণী অনুযায়ী, এটি স্রেফ কোনো মিউজিক ভিডিওর সংকলন নয়; বরং এটি একটি উচ্চাভিলাষী দৃশ্যকাব্য। অ্যালবামের প্রথম ছয়টি ট্র্যাক—যার মধ্যে রয়েছে তাঁর সাম্প্রতিক হিট ‘আই ফিল সো ফ্রি’ এবং সাবরিনা কার্পেন্টারের সাথে বহুল আলোচিত ডুয়েট ‘ব্রিং ইয়োর লাভ’—সেগুলোকে সুতোয় গেঁথে তৈরি করা হয়েছে এই চলচ্চিত্র।

কোনো বিরতি ছাড়া, একটি একক ও অবিচ্ছিন্ন ধারাবাহিকতায় গল্প বলবে এই ফিল্ম। ডেভিড টোরো এবং সলোমন চেজ (টোরসো)-এর পরিচালনায় এই ফিল্মটি মূলত মানুষের মনের চরম টানাপোড়েনের গল্প, যা আবর্তিত হয়েছে নিয়ন্ত্রণ ও আত্মসমর্পণ এবং সবার সামনে দৃশ্যমান হওয়া বনাম ভিড়ের মাঝে হুট করে হারিয়ে যাওয়ার এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে কেন্দ্র করে।

এই চলচ্চিত্রে ম্যাডোনাকে দেখা যাবে এক চরম রহস্যময়ী এবং দ্বান্দ্বিক চরিত্রে। একদিকে পপ আইকনের সেই চিরচেনা জাঁকজমক, অন্যদিকে এক সাধারণ মানুষের মতো ভিড়ে হারিয়ে যাওয়ার আকুলতা—এই দুই বিপরীত রূপেরই এক শৈল্পিক বহিঃপ্রকাশ ঘটবে তাঁর চরিত্রে।

টাইমস স্কয়ারে ম্যাডোনার পারফর্মেন্স
সম্প্রতি নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে করা আকস্মিক লাইভ পারফরম্যান্স এবং কোয়াচেলা ফেস্টিভ্যালে সাবরিনা কার্পেন্টারের সাথে তাঁর রসায়ন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে, এবারের ম্যাডোনা অনেক বেশি বোল্ড ও আত্মসন্ধানী। ১০ মিনিটেরও বেশি দৈর্ঘ্যের এই ফিল্মটির আরেকটি বড় আকর্ষণ এর কাস্টিং।

প্রকাশিত পোস্টার অনুযায়ী, ছবিতে ম্যাডোনার নিজের কন্যা লর্ডস লিওন ছাড়াও অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে বেনেডিক্ট কাম্বারব্যাচ, আর্চি ম্যাডেকওয়ে, কেট মস, জুলিয়া গার্নার, গুয়েন্ডোলিন ক্রিস্টি এবং রিচার্ড ই. গ্রান্টের মতো একঝাঁক তারকাকে।

সঙ্গীতকে সিনেমার ফ্রেমে বন্দি করার এই দুর্দান্ত প্রচেষ্টা দেখতে এখন মুখিয়ে আছে গোটা বিশ্ব, যেখানে প্রিমিয়ার শেষে জনপ্রিয় টক-শো হোস্ট জিমি ফ্যালনের সাথে এর নেপথ্য গল্প নিয়ে আড্ডায় মেতে উঠবেন খোদ ম্যাডোনা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html