জার্মানির বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে গোলাবারুদ বোঝাই ডজনখানেক মার্কিন কার্গো বিমান গত ২৪ ঘণ্টায় তেল আবিবে অবতরণ করেছে। ইসরায়েলের চ্যানেল ১৩-এর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এসব বিমান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করে ইসরায়েলে পৌঁছায় এবং যুদ্ধ পরিস্থিতি ঘিরে গুরুত্বপূর্ণ সরঞ্জাম পরিবহন করে।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৩ দাবি করেছে, এই সামরিক সরঞ্জাম পরিবহন মূলত ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
উল্লেখ্য মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বাড়ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।