ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ফিফার


July 13, 2026 9:35 pm
Link Copied!


এবারই প্রথম ৪৮ দল নিয়ে উত্তর আমেরিকায় বিশ্বকাপ আয়োজন হচ্ছে। তবে এই আয়োজন নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন। বিশেষ করে বিশ্বকাপের মান নষ্ট হওয়ার শঙ্কা নিয়ে। সেই শঙ্কা উড়িয়ে দিয়ে সফলতার সঙ্গেই শেষ হতে যাচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর। 

এবারের বিশ্বকাপকে তাই শতভাগ সফল বলে দাবি করছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সেই সঙ্গে ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে ফিফা। 

এবারের বিশ্বকাপ শেষ হওয়ার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনা করবে ফিফার সংশ্লিষ্ট কমিটি। সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ব্লুউইন-কে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, “এই বিশ্বকাপের পর সংশ্লিষ্ট কমিটিগুলোতে ৬৪ দলের টুর্নামেন্টের বিষয়টি নিশ্চিতভাবেই খতিয়ে দেখা হবে এবং এটি নিয়ে আলোচনা করা হবে। ফিফা সভাপতি আবারও জোর দিয়ে বলেন যে, বিশ্বকাপ ফুটবল আসলে পুরো বিশ্বের জন্য, কেবল ইউরোপ বা দক্ষিণ আমেরিকার একচেটিয়া কোনও আসর নয়।”  

ইনফান্তিনো আরও যোগ করেন, “বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার অধিকার প্রতিটি দেশেরই থাকা উচিত। আপনারা নিশ্চয়ই দেখছেন যে দলগুলোর মান এখন কতটা উঁচুতে এবং পুরো বিশ্বজুড়েই এই মান দিন দিন আরও বাড়ছে। আপনি যদি ছোট দেশগুলোকে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগই না দেন, তবে নিজেদের ফুটবলকে আরও উন্নত করার কোনও আগ্রহ বা তাড়না তারা খুঁজে পাবে না।”  

৩২ দল থেকে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্বকাপ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল অংশ নিলে আরও ১৬ দল বিশ্বমঞ্চে খেলার সুযোগ পাবে।  





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html