ঢাকাTuesday , 14 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কিউএস আফ্রিকা ফোরামে অংশ নিলো এআইইউবি

UttorbongoBD
July 14, 2026 4:20 am
Link Copied!


ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ অংশ নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। গত ৯ ও ১০ জুলাই শেরাটন আদ্দিস হোটেলে এ ফোরাম অনুষ্ঠিত হয়।

ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মন্ত্রী, নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং উচ্চশিক্ষা খাতের প্রতিনিধিরা অংশ নেন। এতে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, প্রতিভা ধরে রাখা, আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং টেকসই শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

‘স্কিলস, সিস্টেমস অ্যান্ড সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্যের এ ফোরামে এআইইউবি বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাত, আন্তর্জাতিক সহযোগিতা এবং গবেষণার বিভিন্ন দিক তুলে ধরে। ফোরামে বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক খন্দকার তাবিন হাসান এবং প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন।

ফোরাম চলাকালে এআইইউবি বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক সই করে। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এসব সমঝোতা স্মারকে সই করেন ইশতিয়াক আবেদীন ও অধ্যাপক খন্দকার তাবিন হাসান। বিশ্ববিদ্যালয়ের দাবি, এসব সমঝোতার মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষার্থী বিনিময় এবং শিক্ষক বিনিময় কার্যক্রমের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে কিউএস বাংলাদেশ ফোরাম আয়োজনের বিষয়ে কিউএসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ইশতিয়াক আবেদীন। এ উদ্যোগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), এআইইউবি এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html