ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হাম ও উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় ৭ প্রাণহানি

UttorbongoBD
July 14, 2026 4:35 pm
Link Copied!


দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গে ছয় জন মারা গেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সময়ে সন্দেহজনক হাম রোগে মোট ৬৭১ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৬৮ জন। গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৩ হাজার ২৪৪ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৭৩৫ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১২২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৯৬ হাজার ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৩৮৩ জন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html