ঢাকাTuesday , 14 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জুলাই আন্দোলনবিরোধী অভিযোগে ৩০০ শিক্ষকের তালিকা জমা, তারা কারা?


July 14, 2026 10:00 pm
Link Copied!


জুলাই আন্দোলনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষকের একটি তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ২টার দিকে প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে গিয়ে অভিযোগ-সংক্রান্ত নথিপত্রসহ তালিকাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। এ সময় রাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

তালিকা হস্তান্তরের পর রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ‘তালিকাভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় টেলিভিশন চ্যানেলের ফুটেজ, সংবাদ প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এসব নথিতে সংশ্লিষ্ট শিক্ষকদের নাম, বিভাগ এবং আন্দোলনের সময় তাদের ভূমিকার তথ্য সংযুক্ত রয়েছে। ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত অনেক শিক্ষক এখনও বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। তাদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই বিপ্লববিরোধী অপপ্রচার ও বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করছেন। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করবো।’

সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমরা আজ তিনটি বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেছি। প্রথমত, ১৬ জুলাইকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইতিহাসের অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছি। দ্বিতীয়ত, আওয়ামীপন্থি শিক্ষক-কর্মচারীদের তালিকা প্রশাসনের কাছে দেওয়ার পরও গত দুই বছরে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে একটি সুস্পষ্ট রূপরেখা চেয়েছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের নাগরিক হিসেবে বিচার পাওয়ার অধিকার আমাদের রয়েছে। রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও এ বিষয়ে একমত হয়েছেন। আমাদের কাছে যেসব আওয়ামীপন্থি শিক্ষকের তালিকা রয়েছে, তাদের কাউকে পেলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করবো। প্রয়োজনে আমরা নিজেরাই বাদী হয়ে মামলা করবো। জুলাইয়ের ঘটনায় কোনও ধরনের আপস হবে না।’

২০২৪ সালের ৫ আগস্টের পর একাধিকবার জুলাইবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের বিচারের দাবি জানিয়েছেন বলে জানান রাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করলেও এখনও বিচার সম্পন্ন হয়নি। সম্প্রতি ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টার ও ব্যানার দেখা গেছে। এ ঘটনারও সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু যেসব শিক্ষক ওই আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে গত দুই বছরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনও কার্যকর সিদ্ধান্ত নিতে পারেনি। বরং তাদের মধ্যে কেউ কেউ এখনও জুলাইয়ের চেতনা ও গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করছেন। তাই আমরা তথ্য-প্রমাণসহ একটি প্রাথমিক তালিকা প্রশাসনের কাছে জমা দিয়েছি, যাতে অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের একটি শক্ত আইনগত ভিত্তি (লিগ্যাল গ্রাউন্ড) তৈরি করতে হবে। আইনগত ভিত্তি ছাড়া এগোলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। আমরা রাকসুর নেতাদের বলেছি আপনাদের দাবির প্রতি আমরা আন্তরিক। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী মহলের সঙ্গে আলোচনা করে একটি রূপরেখা নির্ধারণ করা হবে। এটি আমার একার সিদ্ধান্তের বিষয় নয়, প্রশাসনের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html