ঢাকাWednesday , 15 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ম্যারাডোনার মতো স্মরণীয় হতে পারবেন মেসি?


July 15, 2026 7:10 am
Link Copied!


আটলান্টার বাতাসে যেন ধুন্ধুমার এক ম্যাচের অপেক্ষা। চারদিকে চাপা উত্তেজনা। আয়োজক, সমর্থক—সবার মধ্যেই অন্যরকম আবহ। উত্তর আমেরিকা বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচের আগে এমন ‘যুদ্ধের’ আবহ খুব একটা দেখা যায়নি। বহুদিন পর বিশ্বকাপে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই দেশের সম্পর্কের ইতিহাসে ফকল্যান্ড যুদ্ধ যেমন আছে, তেমনি আছে দিয়েগো ম্যারাডোনার সেই কিংবদন্তিতুল্য পারফরম্যান্সও। সেই স্মৃতিই যেন আবার ফিরে এসেছে। আর তাই ম্যারাডোনার পর এবার বড় চ্যালেঞ্জ লিওনেল মেসির সামনে।

ম্যারাডোনা ও মেসির তুলনা নতুন নয়। দুজনই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, সমর্থকদের ভাসিয়েছেন আনন্দে এবং বিশ্ব ফুটবলে নিজেদের আলাদা উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। তবে এবার তুলনাটা অন্যরকম। ১৯৮৬ বিশ্বকাপে, বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে, ম্যারাডোনা যে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছিলেন, সেটিই আজ আবার আলোচনায়। সেই ম্যাচে দুটি গোল করে তিনি দলকে স্মরণীয় জয় এনে দিয়েছিলেন। এরপর বিশ্বকাপ জিতে ইতিহাসও গড়েছিলেন। বহু বছর পর উত্তর আমেরিকা বিশ্বকাপে আবারও প্রতিপক্ষ ইংল্যান্ড। তাই প্রশ্ন উঠছে—ম্যারাডোনার পর এবার কি মেসিও স্মরণীয় হয়ে থাকতে পারবেন?

১৯৮৬ সালের সেই ম্যাচটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে বিশেষ জায়গা দখল করে আছে। দ্বিতীয়ার্ধে ম্যারাডোনা লাফিয়ে উঠে হেড করতে গিয়ে বাঁ হাত দিয়ে বল জালে পাঠান। রেফারি বিষয়টি দেখতে না পাওয়ায় গোলটি বৈধ হিসেবে গণ্য হয়।

পরে ম্যারাডোনা নিজেই রসিকতা করে একে ‘ম্যারাডোনার মাথা ও ঈশ্বরের হাতের সমন্বয়ে করা গোল’ বলে আখ্যা দেন। সেই ম্যাচেই চার মিনিট পর আসে তার দ্বিতীয় গোলটি, যা পরে ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে স্বীকৃতি পায়। প্রায় ৬০ মিটার দূর থেকে বল নিয়ে ইংল্যান্ডের পাঁচ ডিফেন্ডার ও গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি।

ম্যারাডোনার সেই জাদুকরী পারফরম্যান্সে ভর করে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। পরে জিতে নেয় ১৯৮৬ সালের বিশ্বকাপও। ফুটবল ইতিহাসে ম্যাচটি ম্যারাডোনার ক্যারিয়ারের সবচেয়ে নাটকীয় ও স্মরণীয় মুহূর্তগুলোর একটি। একই সঙ্গে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের প্রতীকী ‘প্রতিশোধ’ হিসেবেও ম্যাচটি বিবেচিত হয়।

এই কারণেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ আর্জেন্টিনার কাছে সবসময়ই বিশেষ। আর এবারই প্রথম বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি। এর আগে ইংলিশদের বিপক্ষে তার মাঠে নামা হয়নি। দুই দল সর্বশেষ প্রীতি ম্যাচ খেলেছিল ২০০৫ সালে জেনেভায়। আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের মাত্র ৪৭ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখার নিষেধাজ্ঞার কারণে সেই ম্যাচে খেলতে পারেননি কিশোর মেসি।

এবার ৩৯ বছর বয়সী মেসির সামনে আর কোনো বাধা নেই। বরং ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দায়িত্ব ও প্রত্যাশা দুটোই বেড়েছে, বিশেষ করে এই ম্যাচকে ঘিরে।

গত ১৫ বছরে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে ৩৫ ম্যাচে ২৭ গোল করেছেন মেসি। সেরা সময় পেছনে ফেলে এলেও এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন তিনি। আট গোল করার পাশাপাশি করিয়েছেন আরও দুটি। প্রতিটি ম্যাচেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে নকআউট পর্বের তিন ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্সে কিছু দুর্বলতা চোখে পড়েছে।

প্রতিপক্ষও এবার দুর্দান্ত ছন্দে থাকা ইংল্যান্ড। তাই মেসির সামনে এটি নিজেকে নতুন করে উজ্জ্বল করে তোলার মঞ্চ। সেটপিস কিংবা প্রতিপক্ষের ডি-বক্সে অসাধারণ কিছু করে দেখানোর সুযোগ তার সামনে থাকছেই। ১৯৮৬ সালে ম্যারাডোনা যেমন ইংল্যান্ডকে বিধ্বস্ত করেছিলেন, তেমনি এবার মেসির সামনেও রয়েছে তেমন একটি মাহেন্দ্রক্ষণ।

সেটি করতে পারলে ফুটবল ইতিহাসে আরও একবার স্মরণীয় হয়ে থাকার সুযোগ তৈরি হবে তার সামনে। কোটি কোটি সমর্থকের প্রত্যাশা, চাপ সামলে ক্যারিয়ারের এই শেষ অধ্যায়ে মেসি আবারও বিশেষ কিছু উপহার দেবেন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html