ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘বেসামরিক অবকাঠামোয় মার্কিন হামলা যুদ্ধাপরাধ’


July 15, 2026 1:00 pm
Link Copied!


বেসামরিক নাগরিক এবং অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্রের ইচ্ছাকৃত হামলাগুলো যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ইরাভানি। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, আমেরিকা একজন আগ্রাসী, কোনও ভুক্তভোগী নয়।

ইরাভানি তার চিঠিতে লিখেছেন, তেহরানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ‘ঠিক পরপরই’ ওয়াশিংটন ধারাবাহিকভাবে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়ে আসছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ‘সক্রিয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ এই সমঝোতা চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও ক্ষুণ্ন করেছে।

ইরানের এই স্থায়ী প্রতিনিধি আরও উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ এর ‘৪২টি স্পষ্ট এবং মৌলিক লঙ্ঘন’ ইরান নথিবদ্ধ করেছে।

চিঠিতে তিনি আরও লিখেছেন, এই ইচ্ছাকৃত, পরিকল্পিত এবং ক্রমাগত চুক্তি লঙ্ঘন আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করেছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের বাধ্যবাধকতার প্রতি যুক্তরাষ্ট্রের চরম অবজ্ঞাকেই প্রদর্শন করেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html