ঢাকাWednesday , 15 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণে বিধিমালা শিথিল


July 15, 2026 5:05 pm
Link Copied!


সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানের জন্য বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সিদ্ধান্তের ফলে এসব প্রতিষ্ঠান তাদের মূল (প্যারেন্ট) কোম্পানি, সহযোগী প্রতিষ্ঠান (অ্যাফিলিয়েট) এবং শেয়ারধারীদের কাছ থেকে আরও সহজ শর্তে বিদেশি ঋণ নিতে পারবে।

এ বিষয়ে বুধবার (১৫ জুলাই) একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ উদ্যোগের ফলে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম খরচে বৈদেশিক অর্থায়নের সুযোগ পাবে। একইসঙ্গে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

যেসব প্রতিষ্ঠান সুবিধা পাবে

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল (ইজেড), হাইটেক পার্কসহ বিভিন্ন বিশেষায়িত অঞ্চলে পরিচালিত সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এ সুবিধা পাবে। পাশাপাশি এসব অঞ্চলের বাইরের উৎপাদন ও সেবাখাতের শতভাগ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানও নতুন নীতিমালার আওতায় বৈদেশিক ঋণ গ্রহণ করতে পারবে।

ঋণ গ্রহণের নতুন শর্ত

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এক বছরের কম মেয়াদি ঋণের ক্ষেত্রে বিশেষায়িত অঞ্চলের বাইরের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই চলতি মূলধনের জন্য সুদমুক্ত বৈদেশিক ঋণ নিতে পারবে। এছাড়া কাঁচামাল সংগ্রহসহ ব্যবসায়িক প্রয়োজনে বার্ষিক সর্বোচ্চ ৩ শতাংশ অল-ইন-কস্ট হারে সুদযুক্ত ঋণ গ্রহণের সুযোগ থাকবে।

এসব ঋণ নির্ধারিত মেয়াদ শেষে এককালীন পরিশোধ করতে হবে। তবে প্রয়োজনে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত ঋণের মেয়াদ নবায়ন (রোলওভার) করা যাবে।

মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি ঋণের সুযোগ

এক থেকে পাঁচ বছর মেয়াদি ঋণের ক্ষেত্রে মূলধনি ব্যয়, যেমন- যন্ত্রপাতি, সরঞ্জাম ও নির্মাণকাজের জন্য সর্বোচ্চ ৫ কোটি (৫০ মিলিয়ন) মার্কিন ডলার পর্যন্ত সুদমুক্ত ঋণ গ্রহণ করা যাবে। এছাড়া সর্বোচ্চ ৫০ লাখ (৫ মিলিয়ন) মার্কিন ডলার পর্যন্ত সুদযুক্ত ঋণ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

অপরদিকে পাঁচ বছরের বেশি মেয়াদি দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণও গ্রহণ করা যাবে। এ ক্ষেত্রে ঋণে সুদ প্রযোজ্য হলে বার্ষিক সর্বোচ্চ সুদের হার ৩ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

ঋণকে ইকুইটিতে রূপান্তরের সুযোগ

নতুন নীতিমালায় বকেয়া বৈদেশিক ঋণকে ইকুইটিতে (মূলধনে) রূপান্তরের সুযোগও রাখা হয়েছে। এতে প্রয়োজনে বিদেশি বিনিয়োগকারীরা ঋণকে শেয়ার মূলধনে রূপান্তর করে প্রতিষ্ঠানের মূলধন কাঠামো আরও শক্তিশালী করতে পারবেন।

সংশ্লিষ্টদের মতে, বৈদেশিক অর্থায়নের এ প্রক্রিয়া সহজ হওয়ায় বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থায়ন ব্যয় কমবে, নতুন বিনিয়োগ বাড়বে এবং দেশের শিল্প ও সেবা খাতে বিদেশি বিনিয়োগ প্রবাহ আরও গতিশীল হবে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html