ঢাকাWednesday , 15 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জেমিনি এআই প্রশিক্ষণে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ, গুগলের বিরুদ্ধে প্রকাশকদের মামলা

UttorbongoBD
July 15, 2026 5:45 pm
Link Copied!


জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণে অনুমতি ছাড়া কপিরাইট-সুরক্ষিত বই ব্যবহার করার অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা করেছেন বিশ্বের কয়েকটি শীর্ষ প্রকাশক ও একজন লেখক। মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী প্রকাশনা প্রতিষ্ঠান হ্যাশেট বুক গ্রুপ, সেনগেজ লার্নিং ও এলসেভিয়ার। তাদের সঙ্গে বাদী হিসেবে আছেন মার্কিন ঔপন্যাসিক স্কট টুরো।

মামলায় অভিযোগ করা হয়েছে, গুগল বুকস, গুগল প্লে বুকস ও গুগল স্কলারের জন্য প্রকাশকদের কাছ থেকে পাওয়া বইগুলো নির্ধারিত ব্যবহারের সীমা অতিক্রম করে জেমিনি এআই প্রশিক্ষণে ব্যবহার করেছে। প্রকাশকদের দাবি, বইগুলোর কিছু অংশ অনুসন্ধানযোগ্য করা বা ই-বুক বিক্রির অনুমতি থাকলেও বাণিজ্যিক এআই মডেল তৈরির জন্য সেগুলো ব্যবহারের অনুমতি কখনো দেওয়া হয়নি।

বাদীপক্ষের অভিযোগ, গুগল অনুমতি বা পারিশ্রমিক ছাড়াই লাখো কপিরাইট-সুরক্ষিত বইয়ের অনুলিপি তৈরি করে জেমিনি প্রশিক্ষণে ব্যবহার করেছে। মামলায় আরও দাবি করা হয়েছে, কোম্পানির অভ্যন্তরীণ নথিতে এ ধরনের ব্যবহারের আইনি ঝুঁকির কথাও উল্লেখ ছিল।

প্রকাশকদের মতে, এভাবে প্রশিক্ষিত এআই অল্প সময় ও খুব কম খরচে নতুন বইয়ের মতো লেখা তৈরি করতে পারে। এর ফলে লেখক ও প্রকাশকদের বই বিক্রি ও আয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অভিযোগপত্রে উদাহরণ হিসেবে বলা হয়েছে, জেমিনি মাত্র ২০ মিনিটে ৩৯ সেন্ট খরচে ১০০ পৃষ্ঠার একটি রহস্যোপন্যাসের মতো লেখা তৈরি করতে সক্ষম।

মামলায় এন কে জেমিসিনের ‘দ্য ফিফথ সিজন’ এবং লেমনি স্নিকেটের ‘হু কুড দ্যাট বি অ্যাট দিস আওয়ার?’–সহ একাধিক বইয়ের নাম উল্লেখ করা হয়েছে, যেগুলো অনুমতি ছাড়া ব্যবহৃত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এআই প্রশিক্ষণে কপিরাইটযুক্ত বই ব্যবহারের অভিযোগে এর আগে গুগল, ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। নতুন এই মামলা সেই চলমান আইনি লড়াইয়েরই অংশ।

বাদীপক্ষ আদালতের কাছে ক্ষতিপূরণ, ভবিষ্যতে এমন ব্যবহার বন্ধে স্থায়ী নিষেধাজ্ঞা ও এআই প্রশিক্ষণের জন্য ব্যবহৃত অননুমোদিত বইয়ের সব অনুলিপি ধ্বংসের নির্দেশ চেয়েছে।

প্রতিবেদন প্রকাশ পর্যন্ত গুগল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

মূল : দ্য গার্ডিয়ান





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html