ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিনেমায় কুস্তি লড়েছেন, ৯ বছরে ৪০ কোটি রুপির সম্পদ—কে এই দক্ষিণী অভিনেত্রী?


July 16, 2026 6:05 pm
Link Copied!


ঐশ্বরিয়া লক্ষ্মীর ক্যারিয়ারে এখন যেন একের পর এক সাফল্যের পালক যুক্ত হচ্ছে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘গাট্টা কুস্তি ২’ নিয়ে আলোচনায় আছেন এই দক্ষিণী অভিনেত্রী। এরই মধ্যে জানা গেল, মাত্র ৯ বছরের অভিনয়জীবনে অভিনয়, বিজ্ঞাপন ও প্রযোজনার মাধ্যমে প্রায় ৪০ কোটি রুপি সম্পদের মালিক হয়েছেন তিনি।

‘গাট্টা কুস্তি ২’-এ কুস্তিগির কীর্তি চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। তার বিপরীতে রয়েছেন বিষ্ণু বিশাল, যিনি বীরা চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে কীর্তি নিজের কুস্তির ক্যারিয়ার এগিয়ে নিয়ে যান, আর বীরা সংসারের দায়িত্ব সামলান। ৩ জুলাই মুক্তি পাওয়া সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে চলছে।

ঐশ্বরিয়ার হাতে রয়েছে আরও দুটি সিনেমা—তেলুগু ‘এসওয়াইজি—সাম্বারালা ইয়েতি গাট্টু’ ও মালয়ালম ‘আশা’। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমার বাজেট ও চরিত্রের ওপর নির্ভর করে ঐশ্বরিয়া প্রতি ছবিতে ৫০ লাখ থেকে ৯০ লাখ রুপি পারিশ্রমিক নেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও প্রযোজনার মাধ্যমেও আয় করেন এই অভিনেত্রী।

২০১৭ সালে মালয়ালম সিনেমা ‘ঞান্ডুকালুডে নাট্টিল ওরিডাভেলা’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় ঐশ্বরিয়ার। এরপর ‘মায়ানদী’, ‘বরাথান’, ‘বিজয় সুপারুম পৌর্ণমিয়ুম’, ‘কুমারী’, ‘গাট্টা কুস্তি’ এবং মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান’ সিরিজে অভিনয় করে পরিচিতি পান তিনি।

প্রায় ৯ বছরের ক্যারিয়ারে দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন ঐশ্বরিয়া লক্ষ্মী। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত হওয়ায় তার সম্পদের পরিমাণ ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে মনে করছে ভারতীয় সংবাদমাধ্যমটি।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html