ঢাকাTuesday , 21 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

UttorbongoBD
July 16, 2026 9:30 pm
Link Copied!


গত ২৪ ঘন্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার মধ্যে এই মৃতুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৮৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৯৭ জনের।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৮১৯ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯৪ হাজার ২৭৫ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ১০৪ জনের। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২৯ হাজার ২৪২ জন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html