ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অ্যাকশন চরিত্রে নিজেকে গড়তে যা করতেন আলিয়া ভাট


July 17, 2026 9:20 am
Link Copied!


অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘আলফা’-তে নিজেকে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করতে কঠোর প্রস্তুতির মধ্য দিয়ে গেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার সেই প্রস্তুতির নেপথ্যের গল্প সম্প্রতি প্রকাশ করেছেন ফিটনেস ট্রেইনার করণ সাওহনি।

করণ জানান, শক্তিশালী ও চটপটে একটি অ্যাকশন চরিত্রের জন্য আলিয়ার পুরো জীবনযাপনই বদলে দেওয়া হয়েছিল। প্রতিদিন তিনি ১০০ থেকে ১২৫ গ্রাম প্রোটিনসমৃদ্ধ খাবার গ্রহণ করতেন। পাশাপাশি নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং, অ্যাজিলিটি ড্রিল, রিঅ্যাকশন এক্সারসাইজ এবং অ্যাকশন দৃশ্যের জন্য বিশেষ অনুশীলন করতেন।

শুটিং চলাকালেও এই রুটিনে কোনও ছাড় ছিল না। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা শুটিংয়ের পাশাপাশি দেড় ঘণ্টা পর্যন্ত শরীরচর্চা এবং প্রায় এক ঘণ্টা নাচের অনুশীলন করতেন আলিয়া। নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া ও পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করাও ছিল এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

শুধু শরীরচর্চাই নয়, রিকভারিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান করণ। এজন্য আলিয়ার রুটিনে রাখা হয় সাউনা, আইস বাথ এবং ক্রায়োথেরাপি। এছাড়া প্রতিদিন অন্তত সাত থেকে সাড়ে সাত ঘণ্টা ঘুম নিশ্চিত করা হতো, যাতে দীর্ঘ সময়ের শুটিং ও কঠোর অনুশীলনের ধকল সামলে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন তিনি।

করণ সাওহনির ভাষ্য, ‘আলফা’র জন্য লক্ষ্য ছিল আলিয়াকে শুধু রোগা দেখানো নয়, বরং এমনভাবে প্রস্তুত করা, যাতে পর্দায় প্রতিটি অ্যাকশন দৃশ্য শক্তিশালী, স্বাভাবিক এবং বিশ্বাসযোগ্য মনে হয়। সেই লক্ষ্যেই তার খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও বিশ্রামের পুরো পরিকল্পনা সাজানো হয়েছিল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html