ঢাকাSaturday , 18 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রাকৃতিক দুর্যোগের কারণে বাউবির দুই দিনের পরীক্ষা স্থগিত

UttorbongoBD
July 17, 2026 4:55 pm
Link Copied!


প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) দুই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) এবং আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) দুই দিনের পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গত ১৫ জুলাই পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত নিম্নবর্ণিত প্রোগ্রামসমূহের আগামী ১৭ এবং ১৮ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষা প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে স্থগিত করা হলো।

  • পরীক্ষাগুলো হচ্ছে- এমএ এবং এমএসএস প্রোগ্রামের টার্ম ২৪২ (দ্বিতীয় সেমিস্টার)।
  • বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্মের (জুলাই-ডিসেম্বর, ২০২৫) ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সিমেস্টার।
  • মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম), ১ম ও ২য় সিমেস্টার এবং
  • বিবিএ এক্সামিনেশন ২৪১ টার্ম (প্রথম তৃতীয় পঞ্চম এবং সপ্তম লেবেল)।

স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html