ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে সেমিফাইনালে বাংলাদেশ 


October 29, 2026 7:55 pm
Link Copied!


শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য। প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলো না বাংলাদেশ। স্কটল্যান্ডকে ৭০-২০ পয়েন্টে উড়িয়ে দিয়ে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের সেমিফাইনালে উঠেছে লিটনের দল।

ভারতের আহমেদাবাদের বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা চার দলের মধ্যে জায়গা করে নিয়েছে তারা।

কানাডাকে ৬৭-২৮ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩২-৩১ পয়েন্টে হেরে যায় দলটি।

এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৬০-২৮ পয়েন্টে হারানোর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পায় আরও বড় জয়। সেই ম্যাচে প্রতিপক্ষকে ৬৯-৩১ পয়েন্টে গুঁড়িয়ে দেয় লিটনরা।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html