ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাংকের এআই প্রশিক্ষণের তালিকা পুনর্বিবেচনা, যুক্ত হলেন ৪ নারী কর্মকর্তা


July 18, 2026 6:55 pm
Link Copied!


বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘অ্যাপ্লায়েড এআই ফর সেন্ট্রাল ব্যাংক অফিসিয়ালস’ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচের অংশগ্রহণকারীদের তালিকা পুনর্বিবেচনা করে চারজন নারী কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ জন্য চারজন পুরুষ কর্মকর্তা স্বেচ্ছায় তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিচালিত এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ থেকে মোট ৪৭৩ জন কর্মকর্তা আবেদন করেন। এর মধ্যে ৬৫ জন ছিলেন নারী কর্মকর্তা।

প্রাথমিকভাবে প্রতিটি বিভাগের আবেদনকারীদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে অংশগ্রহণকারীদের নির্বাচন করে ৩০ সদস্যের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। তবে এ প্রক্রিয়ায় অনিচ্ছাকৃতভাবে কোনো নারী কর্মকর্তা চূড়ান্ত তালিকায় স্থান পাননি।

পরে বিষয়টি পুনর্বিবেচনা করা হলে চারজন পুরুষ কর্মকর্তা স্বেচ্ছায় তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। প্রশিক্ষণের মোট আসনসংখ্যা অপরিবর্তিত রেখে নারী আবেদনকারীদের অংশগ্রহণের হার (প্রায় ১৪ শতাংশ) বিবেচনায় নিয়ে তাদের স্থলে চারজন নারী কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ প্রশিক্ষণ কর্মসূচির আরও একাধিক ব্যাচ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। ফলে যেসব কর্মকর্তা প্রথম ব্যাচে অংশগ্রহণের সুযোগ পাননি, তারা পরবর্তী ব্যাচগুলোতে আবেদন ও অংশগ্রহণের সুযোগ পাবেন।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটি নারীবান্ধব কর্মপরিবেশ, সমান সুযোগ নিশ্চিত করা এবং কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে। দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে নারী-পুরুষ নির্বিশেষে সকল কর্মকর্তার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html