ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘গোলাপ’ নিয়ে নড়েচড়ে বসেছেন পরীমনি-নীরব

UttorbongoBD
June 8, 2026 9:15 pm
Link Copied!


বারবার পিছিয়ে আবারও এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে এগুচ্ছে পরীমনি ও নীরবের চলচ্চিত্র ‘গোলাপ’।  ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঘোষণা এলেও নানা কারণে পিছিয়ে যায় চলচ্চিত্রটির নির্মাণ। এবার ফের চলচ্চিত্রটি নিয়ে দুই তারকা এক হয়েছেন। যার প্রমাণ মিলেছে পরীমনির এক ফেসবুক পোস্টেও। বন্ধু-সহকর্মী নায়ক নীরবের সাথে ‘গোলাপ’-নিয়ে আলোচনা শেষে সাক্ষাতের একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। সে সূত্রেই কথা হল চিত্রনায়ক নীরবের সঙ্গে। 

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, “বেশ কয়েকবার চলচ্চিত্রটির নির্মাণ পিছিয়েছে। আমরা শিগগিরই চলচ্চিত্রটির শুটিংয়ে যেতে চাই। তা নিয়ে আলোচনা চলছে। পরীমনির সাথেও আলাপ হয়েছে এ নিয়ে।”

ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা কেন্দ্র করে সাজানো হয়েছে এ থ্রিলার সিনেমার গল্প। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস এবং গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘গোলাপ’। নীরব ও পরীমনিকে নিয়ে ‘গোলাপ’ নির্মাণ করছেন পরিচালক সামছুল হুদা। 

এদিকে, ঈদে চলচ্চিত্র মুক্তির ভীড়ে পিছিয়েছে পরীমনি-নীরব দু’জনেরই দু’টি চলচ্চিত্র। রেজা ঘটক পরিচালিত ডোডোর গল্প মুক্তি পাচ্ছে শিগগিরই। চলচ্চিত্রটিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। অন্যদিকে, ঈদে মুক্তির কথা থাকলেও পিছিয়ে খুব শিগগিরই মুক্তি পাচ্ছে নীরবের ‘শিরোনাম’ নামে একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে নীরবের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html