ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হাওরে ডুবে গেলো অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা, নিখোঁজ ৪


August 1, 2026 12:35 pm
Link Copied!


সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন দেখে গভীর রাতে বাড়ি ফেরার পথে ‘মাইয়ার হাওরে’ নৌকা ডুবে ভবানীপুর গ্রামের চার জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত পার্শ্ববর্তী কেশবপুর গ্রামে হরিনাম সংকীর্তন দেখে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিখোঁজ চার জন হলেন- অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্ড দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)। ঝোড়ো বাতাস ও নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বহন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নৌকা ডোবার পর বেশিরভাগ যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলেও প্রবল স্রোতে ওই চার ব্যক্তি নিখোঁজ হন। শনিবার সকালে জগ্ননাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

জগন্নাথপুর থানার ডিউটি অফিসার বলেন, পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। ঠিক কতজন নিখোঁজ- এই মুহূর্তে সঠিক বলা যাচ্ছে না।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html