ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষায় অস্টেলিয়ার সঙ্গে বাংলাদেশের ক্ষেত্র বিস্তৃত হবে

UttorbongoBD
August 3, 2026 9:20 pm
Link Copied!


শিক্ষায় অস্টেলিয়ার সঙ্গে বাংলাদেশের ক্ষেত্র বিস্তৃত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ, কাস্টমস ও মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার জুলিয়ান হিলের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এসব কথা জানান তিনি।   

সৌজন্য সাক্ষাতের সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব জনাব মো. আবদুল খালেক এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই  কমিশনার সুসান রাইল উপস্থিত ছিলেন। 

সাক্ষাৎকালে উচ্চশিক্ষা, দক্ষতা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে  আলোচনা হয়। প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। 

এসময় শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বৃদ্ধির জন্য অস্ট্রেলিয়ার শিক্ষাবৃত্তির ক্ষেত্র আরও বিস্তৃত করার আহ্বান জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে অস্ট্রেলিয়ারও সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। 

বৈঠকে ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 

এরপর শিক্ষামন্ত্রীর সঙ্গে চীনের ফুদান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট চেন ঝিমিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। 

শিক্ষামন্ত্রী অধিক পরিমাণে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, শিক্ষক বিনিময় কর্মসূচি, অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগ গ্রহণের জন্য প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html