ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘ব্রাজিলকে প্রাপ্য সম্মান দিতে হবে’

UttorbongoBD
June 9, 2026 2:10 pm
Link Copied!


বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলকে নিয়ে সংশয়-সন্দেহের জবাব দিলেন ব্রুনো গুইমারেস। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের অবমূল্যায়ন না করার আহ্বান জানিয়ে এই মিডফিল্ডার বলেছেন, বর্তমান দলে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহার মতো বিশ্বমানের ফুটবলার আছেন। তাই সেলেসাওদের প্রাপ্য সম্মানটা দেওয়া উচিত।

২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর অনুষ্ঠিত পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারবারই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে ব্রাজিল বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থেকে অংশ নিচ্ছে। দলটাতে অতীতের মতো বিশ্ব ফুটবলে দাপট দেখানো সুপারস্টারদের উপস্থিতি তুলনামূলক কম বলেই মনে করছেন অনেকে। তবে এসব আলোচনাকে গুরুত্ব দিতে নারাজ গুইমারেস। নিউ জার্সিতে ব্রাজিল দলের বেসক্যাম্পে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আর কোনো দলের জার্সিতে পাঁচটি তারকা নেই। আমাদের দলে ভিনি ও রাফিনহার মতো খেলোয়াড় আছে, যারা বিশ্বের সেরা ক্লাবগুলোতে খেলে। আমাদের খেলোয়াড়দের প্রাপ্য সম্মান দিতে হবে।’

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ দলের মধ্যে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে তারা ১০ পয়েন্ট পিছিয়ে ছিল।

আগামী শনিবার নিউইয়র্ক সিটির উপকণ্ঠে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।

টুর্নামেন্টের প্রস্তুতিতে দুটি প্রীতি ম্যাচে টানা জয় পেয়েছে তারা। রিও ডি জেনেইরোতে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়ার পর গত শনিবার ক্লিভল্যান্ডে মিসরকে ২-১ গোলে হারিয়েছে। মিসরের বিপক্ষে দলের প্রথম গোলটি করা গুইমারেস বলেছেন, ‘আমরা এর চেয়ে ভালো অনুভব করতে পারতাম না। দুটি প্রীতি ম্যাচেই জিতেছি এবং ভালো খেলেছি। আরও কয়েক দিন অনুশীলনের সুযোগ আছে, তবে আমরা নিজেদের প্রস্তুত মনে করছি।’

তিনি আরও বলেছেন, ‘বিশ্বকাপ শুরু হয়ে গেলে আগের সবকিছু মানুষ ভুলে যাবে। আশা করছি, জয় দিয়ে শুরু করতে পারবো, যা আমাদের সামনে এগিয়ে যাওয়ার ভিত্তি তৈরি করবে।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html