ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘ফোরাম উইক’ শুরু

UttorbongoBD
August 9, 2026 8:00 pm
Link Copied!


স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে তিন দিনব্যাপী ‘ফোরাম উইক’ শুরু হয়েছে। রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার অফিস এ আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারাহনাজ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস্-সাবের।

স্টুডেন্টস ওয়েলফেয়ার অফিসের অধীনে পরিচালিত ১৭টি ফোরাম ও ক্লাবে নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফোরাম উইকের কার্যক্রম চলবে।

আয়োজকরা জানান, নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. ফারাহনাজ ফিরোজ শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস্-সাবের শিক্ষার্থীদের বিভিন্ন ফোরাম ও ক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, যোগাযোগ ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্যও প্রস্তুত করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় আচার্য শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে দায়িত্বশীল ও ইতিবাচক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়জীবনে অর্জিত সাংগঠনিক অভিজ্ঞতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

অনুষ্ঠানে আরও ছিলেন– বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল মতিন, ডিরেক্টর অব ফাইন্যান্স মো. মোতাহের হোসেন, জনসংযোগ বিভাগের প্রধান প্রদীপ্ত মোবারক ও স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাডভাইজার তামান্না জেরিন উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ফোরাম ও ক্লাবের কনভেনর, সদস্য এবং শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html