ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু

UttorbongoBD
October 29, 2026 12:20 am
Link Copied!


যাত্রীদের টিকিট-সংক্রান্ত সেবা সহজ করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বুধবার (২৮ অক্টোবর) থেকে চালু হওয়া এ কাউন্টারে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা পাওয়া যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বলাকায় অবস্থিত বিমানের বিক্রয় বুথে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় যাত্রীদের টিকিট-সংক্রান্ত সেবা স্বাভাবিক রাখতে আশকোনা হজ ক্যাম্পের কাউন্টারটি পুনরায় চালু করা হয়েছে। 

এ ছাড়া কোনও যাত্রীর টিকিট পুনরায় ইস্যু করার প্রয়োজন হলে তিনি আশকোনা হজ ক্যাম্পের কাউন্টারের পাশাপাশি বিমানের মতিঝিল বিক্রয়কেন্দ্র থেকেও সেবা নিতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় সেবা ও সহায়তা অব্যাহত থাকবে। এ বিষয়ে পরবর্তী সময়ে কোনও পরিবর্তন বা নতুন নির্দেশনা থাকলে তা যথাসময়ে জানানো হবে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html