ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২০০ দিন শুটিং, দুই সংস্করণ—‘টক্সিক’ নিয়ে মুখ খুললেন যশ


August 10, 2026 11:35 am
Link Copied!


দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির পথে যশের বহু প্রতিক্ষিত ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ সিনেমাটি।

আগামী ২৬ আগস্ট এটি মুক্তি পাবে। কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু ও মলয়ালম ভাষার পাশাপাশি ইংরেজিতেও ছবিটি দেখা যাবে।

শনিবার (৮ আগস্ট) সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে।

এরমধ্যে বেশ কয়েকবার ছবির মুক্তি পিছিয়ে যাওয়া এবং ছবিটি আদৌ তৈরি হচ্ছে কি না নিয়ে গুঞ্জন ওঠে।

এবার সেই সমস্ত জল্পনার উত্তর দিলেন অভিনেতা যশ।

বেঙ্গুলুরিতে সিনেমার এক প্রচার অনুষ্ঠানে যশ বলেন, “প্রতি ১০-২০ দিন অন্তর একটা করে খবর দেখতে পাই যে, কোনও ছবি বন্ধ হয়ে গিয়েছে বা কোনও ছবির কাজ থমকে গিয়েছে। এই খবরগুলো কিসের ভিত্তিতে লেখা হয়, আমি জানি না।”

অভিনেতা জানান, ‘টক্সিক’-এর শুটিং হয়েছে প্রায় ২০০ দিন ধরে। ছবির কাজ শেষ হতে এতটা সময় লাগার কারণও ব্যাখ্যা করেন তিনি।

যশ বলেন, “মনে হতে পারে যে, আমি অনেকটা সময় বিরতি নিয়েছি। বিশ্বাস করুন, আমরা দু’বছর আগে ৮ আগস্ট কাজ শুরু করেছিলাম। এই ছবির শুটিং হয়েছে ২০০ দিন। আমরা ছবিটির দু’টি সংস্করণ শুট করেছি।”

ছবিটি তৈরিতে যে বিপুল পরিমাণ পরিশ্রম এবং অর্থ ব্যয় হয়েছে, তা পর্দায় দর্শকের চোখে পড়বে বলেও আশ্বাস দেন যশ।

তার ভাষ্য, “আমরা যত টাকা খরচ করেছি, তার প্রতিটি পয়সার হিসাব আপনারা পর্দায় দেখতে পাবেন।”

অনুষ্ঠানে স্ত্রী রাধিকা পণ্ডিতকেও ধন্যবাদ জানান অভিনেতা। দীর্ঘ এবং কঠিন এই ছবির কাজের সময়ে তার পাশে থাকার জন্য স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যশ।

মজা করে অভিনেতা বলেন, “আমার বন্ধু হওয়াও সহজ নয়, ঠিক আছে? কোনোভাবেই আমার সঙ্গে যুক্ত থাকাও সহজ নয়। বিশ্বাস করুন, আমার সঙ্গে থাকা খুবই কঠিন। আমি খুব কঠিন একজন মানুষ।” ‘টক্সিক’-এর কাজ যে অত্যন্ত কঠিন ছিল, সে কথাও জানান যশ। ছবির জন্য নিজের ‘কমফর্ট জোন’ ছেড়ে বের হতে হয়েছে বলে জানান তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html