ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিয়েবাড়ির আনন্দ রূপ নিলো বিষাদে, সংসার করা হলো না শাহীনের


August 10, 2026 4:05 pm
Link Copied!


লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন হোসেন (২০) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। রবিবার (৯ আগস্ট) বিকালে উপজেলার উত্তর চরবংশী ইউপির চরবংশী গ্রামে বিএনপি নেতা ফারুক কবিরাজের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

শাহিন হোসেন ওই গ্রামের ইয়াসিন মাঝি ও গৃহিণী হোসনে আরার বড় ছেলে। তিনি রায়পুরের হায়দরগঞ্জ কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তারা দুই ভাই ও এক বোন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে পরিবারের অগোচরে গোপনে পাশের গ্রামের এক মেয়েকে বিয়ে করেন শাহীন। তবে পরিবার তা মেনে নেয়নি। অবশেষে পরিবারের সম্মতি পাওয়ায় শনিবার (৮ আগস্ট) বিকালে শাহিন হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়িতে আসেন। নতুন বউকে ঘরে তোলার পর পরিবারের সবাই হাসি-আনন্দে দিন কাটাচ্ছিলেন। কিন্তু সেই আনন্দ একদিনের মধ্যেই বিষাদে পরিণত হয়।

রবিবার বিকালে বাড়ির পাশে থাকা পরিত্যক্ত একটি সুপারি গাছ কাটতে যান শাহিন। একপর্যায়ে গাছটি পাস দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১০ হাজার ভোল্টের লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিনের স্বজন বেলাল বলেন, প্রায় ছয় মাস আগে চাঁদপুর শহরের একটি রেস্টুরেন্টে চাকরি ছেড়ে বাড়িতে আসেন শাহিন হোসেন। তিনি হায়দরগঞ্জ কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গোপনে বিয়ে করলেও শনিবার নতুন বউকে বাড়িতে নিয়ে আসেন শাহিন। রবিবার বিকালে কোনো কাজ না থাকায় বাগানে সুপারি গাছ কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

রায়পুর উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির আহাম্মদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একজন যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

পারিবারিক সূত্র জানায়, রবিবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে শাহীনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html