ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সঙ্গে আংশিক আলোচনা চলছে: দাবি ট্রাম্পের


August 10, 2026 8:00 pm
Link Copied!


ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা পুরোদমে শুরু না হলেও আংশিকভাবে চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে ফোনে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ট্রাম্প আরও বলেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়তে তিনি প্রস্তুত, তবে নতুন করে সামরিক অভিযানের পথে যেতে চান না। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চলমান পরিস্থিতিতে ইরানের অর্থনীতি নাজুক অবস্থায়।

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের জন্য একটি চুক্তি নিয়ে ইরান, ওমান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়েছে। তবে, কয়েক দিন ধরে চুক্তিটি অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানা গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার জানিয়েছিলেন যে, হরমুজে চলাচলের জন্য একটি অস্থায়ী পথ নির্ধারণে ওমানের সঙ্গে সমঝোতা প্রায় চূড়ান্ত। তবে, রবিবার তেহরানে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র, সম্প্রতি দু’দেশের স্বাক্ষরিত সমঝোতাস্মারক লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে আলোচনা পুনরায় শুরু সম্ভব নয়।

সূত্র: সিএমজি

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html