ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনে যাত্রীবাহী বাসে রশিয়ার ড্রোন হামলা, নিহত ৫


September 16, 2026 3:55 pm
Link Copied!


ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলায় পাঁচ জন নিহত ও অন্তত সাত জন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সম্মুখসারির কাছাকাছি নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের নিকোপোল শহরের আশপাশে এ হামলা হয় বলে জানা গেছে। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানজার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে হামলার পর বাসটির একটি ছবি প্রকাশ করেছেন হানজা। ছবিতে সাদা রঙের একটি গাড়ির জানালা ভাঙা এবং এর পাশ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়।

নিকোপোল শহরটি নিপ্রো নদীর অপর পারে রুশ-অধিকৃত এলাকার বিপরীতে অবস্থিত। কয়েক কিলোমিটার দূরের ওই এলাকা থেকে নিয়মিত রাশিয়ার লক্ষ্যবস্তু হয়ে আসছে শহরটি।

নিপ্রোপেত্রোভস্ক আঞ্চলিক পরিষদের প্রধান মাইকোলা লুকাশুক বলেন, রাশিয়া নির্দয়ভাবে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে। ওই মিনিবাসে দৈনন্দিন কাজে বের হওয়া সাধারণ মানুষ ছিলেন।

হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার কোনও মন্তব্য পাওয়া যায়নি। ২০২২ সালে মস্কোর পূর্ণমাত্রার আগ্রাসনের পর শুরু হওয়া যুদ্ধে বেসামরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ উভয় পক্ষই অস্বীকার করে আসছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html