ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সংস্কৃতির আলোয় অস্থির সময়কে ছুঁয়ে গেলো ‘অন্তর্দাহ’ 


August 11, 2026 12:00 am
Link Copied!


সময়ের অস্থিরতা, গভীর শোক, প্রেম-বিরহ এবং অশুভের বিরুদ্ধে মানুষের চিরন্তন প্রত্যয়কে ধারণ করে রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘গাই বাংলার গান পর্ষদ’-এর বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘অন্তর্দাহ— স্মৃতি দ্রোহ মিলন’। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে গান, নৃত্য, আবৃত্তি, বাঁশি ও দলীয় সংগীতের মধ্য দিয়ে মানুষের অনুভূতি, যন্ত্রণা ও সাংস্কৃতিক চেতনার নানা দিক তুলে ধরা হয়। 

আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য দেন ‘গাই বাংলার গান পর্ষদ’-এর মুখ্য সংগঠক ফজলুল কবীর তুহিন। তিনি বলেন, “আমাদের জীবনে সংস্কৃতির প্রভাব অপরিসীম। সংস্কৃতি মানুষের মনন, মূল্যবোধ ও মানবিকতাকে বিকশিত করে। কিন্তু সাম্প্রতিক সময়ে চারপাশে যে অসহিষ্ণুতা ও সাংস্কৃতিক শূন্যতা তৈরি হয়েছে, তার বিপরীতে দাঁড়ানোর প্রত্যয় থেকেই ‘অন্তর্দাহ’-এর আয়োজন।” 

তিনি আরও বলেন, “শোক, বেদনা কিংবা অস্থিরতার সময়ে সংস্কৃতিই মানুষকে মানুষের কাছে ফিরিয়ে আনতে পারে। গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে আমরা সেই মানবিক বোধ এবং শুভবোধকে জাগিয়ে তুলতে চাই।” 

ফজলুল কবীর তুহিন বলেন, “‘অন্তর্দাহ’ তাই কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; সময়ের অস্থিরতা ও অন্তর্গত যন্ত্রণার মধ্যে দাঁড়িয়ে সংস্কৃতির আলোয় মানুষের কাছে ফিরে যাওয়ার একটি শিল্পিত প্রয়াস।” 

অনুষ্ঠানে গান পরিবেশন করেন অলোক কুমার দাশ, ইউসুফ হাসান অর্ক, মৌমিতা ও অমিতা। মিউজিক্যাল ধ্রুপদ পরিবেশন করেন সবুজ, শান্ত ও কামরুল। নৃত্য পরিবেশন করেন প্রান্তিক, প্লাবন্তি ইতি ও শান্তনা। আবৃত্তিতে ছিলেন শামীম ও বেলায়েত। এছাড়া ছিল দলীয় সংগীতের পরিবেশনা। বাঁশিতে সুর তোলেন তপু দাস। 

গান, কবিতা, নৃত্য ও বাদ্যযন্ত্রের সমন্বয়ে পুরো আয়োজনটি হয়ে ওঠে স্মৃতি, শোক, দ্রোহ, মানবিকতা ও সাংস্কৃতিক চেতনার এক সম্মিলিত প্রকাশ। আয়োজকদের মতে, সময়ের নানা অস্থিরতার মধ্যে মানুষের মননে শুভবোধ ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতেই এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html