ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ তারকা হোটেলে কন্যাসন্তানদের হত্যা, উদ্ধার হওয়া ‘রহস্যময় চিঠিতে’ কী লেখা


August 11, 2026 1:50 pm
Link Copied!


ভারতের বেঙ্গালুরুতে এক পাঁচ তারকা হোটেলে নিজের দুই শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি। সোমবার কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি পাঁচ তারকা হোটেল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুরা হলো ৫ বছর বয়সী শেখ জোহরা এবং ১০ বছর বয়সী শেখ জোয়া। তাদের ৪০ বছর বয়সী বাবা এস জি ইমরানকে আশঙ্কাজনক অবস্থায় গলা কাটা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর বেঙ্গালুরুর নাগভারা এলাকার বিলালনগরের বাসিন্দা ইমরান একটি বেসরকারি ক্যাব সংস্থার ম্যানেজার হিসেবে কাজ করেন। হোটেল কক্ষ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে, যা ইমরান লিখেছেন বলে সন্দেহ করছে পুলিশ। 

চিঠিতে স্ত্রীর পরকীয়া এবং পারিবারিক কলহের কথা উল্লেখ করা হয়েছে। চিঠিতে ইমরান লিখেছেন, স্ত্রীর পরকীয়ার কারণে আমি জীবনে ক্লান্ত হয়ে পড়েছি। তার এই অনৈতিক সম্পর্কের যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে। সে আমাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। তাই আমি আমার দুই মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছি।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই সন্তানকে নিয়ে হোটেলে ওঠেন ইমরান। মধ্যরাতের পর দুবাই থেকে এক অতিথি আসবেন বলে হোটেল স্টাফদের জানিয়েছিলেন তিনি। পরদিন সোমবারেও তিনি চেক-আউট না করায় দুপুর ১২টা ৩০ মিনিটে এবং পরবর্তীতে বিকেল ৪টা ৩০ মিনিটে হাউস-কিপিং স্টাফরা দরজায় নক করে। কোনও সাড়াশব্দ না পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরটি খোলা হয়।

ঘরের ভেতরে খাটের কাছে দুই শিশুর নিথর দেহ এবং সোফার কাছে গলায় ক্ষতসহ ইমরানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন হোটেল ম্যানেজার। তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ইমরান একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেঙ্গালুরুর নর্থ-ইস্ট ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার মিথুন কুমার জিকে জানান, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। উদ্ধার হওয়া চিঠি, পারিবারিক বিবাদ ও পুরো ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধান করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html