ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প

UttorbongoBD
June 9, 2026 11:40 pm
Link Copied!


কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে টহল দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টারকে ইরান ভূপাতিত করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এর ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে বলেও তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমাদের মহান সামরিক বাহিনীর পক্ষ থেকে আমাকে এইমাত্র অবহিত করা হয়েছে যে, গত রাতে হরমুজ প্রণালির ওপর টহল দেওয়ার সময় ইরানিরা আমাদের অত্যন্ত অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টারগুলোর একটি ভূপাতিত করেছে। এই ঘটনায় দুজন পাইলট জড়িত ছিলেন, তারা দুজনেই বর্তমানে নিরাপদ এবং অক্ষত আছেন।

পাইলটরা অক্ষত থাকলেও এই ঘটনাকে হালকাভাবে নেওয়া হচ্ছে না উল্লেখ করে ট্রাম্প তার পোস্টে আরও বলেন, তা সত্ত্বেও, এই হামলার জবাবে যুক্তরাষ্ট্রকে অবশ্যই প্রয়োজনীয় পাল্টা জবাব দিতে হবে।

এর আগে মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছিল, ৮ জুন ওমান উপকূলের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর তার দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছিল।

সূত্র: আল জাজিরা

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html