ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের সেরা জেলা-বিভাগ কোনটি 


August 12, 2026 12:55 pm
Link Copied!


জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুলাই মাসে সারা দেশের মধ্যে সেরা হয়েছে পটুয়াখালী জেলা। উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে একই জেলার গলাচিপা উপজেলা। 

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) ও বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। 

জুলাই মাসে পটুয়াখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সম্মিলিতভাবে রেকর্ড করা হয়েছে ১১৩ দশমিক ৯ শতাংশ। জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ২ হাজার ৬৯২টির বিপরীতে হয়েছে ২ হাজার ১৯৯টি এবং মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ৭৩০টির বিপরীতে হয়েছে ১ হাজার ৬৭টি। 

গলাচিপায় জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি, রেকর্ড হয়েছে ৬৩৭টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ১১৬টির বিপরীতে হয়েছে ৩১৮টি। জন্ম ও মৃত্যু নিবন্ধনে উপজেলার গড় রেকর্ড ২১১ দশমিক ৫ শতাংশ, যা সারা দেশে সর্বোচ্চ।  

দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনার দাকোপ উপজেলা, যার রেকর্ড ১৩০ শতাংশ। 

বিভাগীয় পর্যায়ে ৭৭ দশমিক ৫ শতাংশ রেকর্ড করে প্রথম হয়েছে বরিশাল বিভাগ। দ্বিতীয় অবস্থানে রয়েছে রংপুর বিভাগ, যার রেকর্ড ৬৫ দশমিক ৮ শতাংশ। 

গলাচিপার ইউএনও আবুজর মো. ইজাজুল হক এই সাফল্যে জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সহযোগিতার কথা উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। 

বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও পরিচালক, স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব) মো. আহসান হাবিব জানান, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। খবর বাসস। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html