ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দুই বছর পর টেস্টের সেরা দশে বাবর আজম


August 12, 2026 6:35 pm
Link Copied!


দুই বছর পর আবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে ফিরেছেন বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স পাকিস্তানের সাবেক অধিনায়ককে আবারও আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরিয়ে এনেছে। 

পাকিস্তানের টেস্ট অধিনায়কত্বে বাবর আজমের প্রত্যাবর্তন ব্যাটার হিসেবেও ইতিবাচক ফল এনে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে মোট ১৯৩ রান করেছেন তিনি।

প্রথম টেস্টে পাকিস্তান হেরে গেলেও পরের ম্যাচে বাবরের গুরুত্বপূর্ণ অবদানে জয় তুলে নেয় দলটি। ফলে দুই ম্যাচের সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

সিরিজে বাবরের পারফরম্যান্স-ই তাকে দুই বছর পর আবারও আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের সেরা দশে ফিরিয়ে এনেছে।

৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার দ্বিতীয় টেস্টে ৮৮ ও অপরাজিত ২৪ রান করেন। এই পারফরম্যান্সের সুবাদে তিনি এক লাফে পাঁচ ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে বাবর সেরা দশ থেকে ছিটকে যান। তার আগে টানা তিন বছর তিনি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের সেরা দশে ছিলেন।

টেস্টে বাবরের ক্যারিয়ারসেরা অবস্থান দ্বিতীয়। ২০২২ সালের ডিসেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এই অবস্থানে উঠেছিলেন তিনি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html