ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মল্লিকা শেরাওয়াতকে ভিডিও পাঠাতেন টম ক্রুজ, কিন্তু কীসের


August 13, 2026 8:30 am
Link Copied!


বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত মানেই সবসময় বিতর্ক এবং নতুন চমক। সে ধারাবাহিকতায় এবার তিনি যা দাবি করলেন, তা শুনলে চমকে উঠবেন যে কেউ!

মল্লিকা জানান, অস্কারজয়ী হলিউড তারকা টম ক্রুজ তাকে ভিডিও পাঠাতেন।

জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স ২’-কে ঘিরে এখন চর্চায় মল্লিকা। এরই মধ্যে শোয়ের একটি ভিডিও সামনে এসেছে। সেখানে হলিউড তারকা টম ক্রুজকে নিয়ে কথা বলেন অভিনেত্রী।

ঠিক কী বলেছেন মল্লিকা? শো চলাকালীন কো-কন্টেন্টেন্ট আদিত্য কুলশ্রেষ্ঠ মল্লিকাকে প্রশ্ন করেন, ‘আপনার কি কখনও কারও ওপর ক্রাশ ছিল না কি সবই আপনার ওপরেই ক্রাশ খায়?’

এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলে ওঠেন, ‘না, আমি কারও উপর ক্রাশ খাইনি। সবারই আমার ওপর ক্রাশ ছিল। টম ক্রুজেরও আমার ওপর ক্রাশ রয়েছে! আমি কিন্তু মিথ্যে বলছি না। আমার কাছে ফোন থাকলে আমি তোমাকে তার পাঠানো ভিডিওগুলো দেখিয়ে দিতাম।’

এরপর আদিত্য তাকে জিজ্ঞেস করেন, টম ক্রুজ তাকে ঠিক কী ধরনের ভিডিও পাঠান? উত্তরে অভিনেত্রী জানান, তারা একসঙ্গে একটি পার্টিতে ছিলেন এবং সেই সংক্রান্ত ভিডিওই পাঠানো হয়েছে। টমকে অত্যন্ত ভালো মানুষ বলেও প্রশংসা করেন মল্লিকা।

মল্লিকার এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই অভিনেত্রীর দাবিতে অবাক হয়েছেন, আবার কেউ কেউ তার কথা বিশ্বাস করতে পারছেন না। ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

‘দ্য ট্রেইটর্স ২’ বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হচ্ছে। প্রতি বৃহস্পতিবার শোয়ের নতুন এপিসোড প্রকাশিত হবে।

 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html