ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডাচ ফুটবলে নতুন যুগের শুরু, নেদারল্যান্ডসের কোচ জাভি 


August 13, 2026 1:50 pm
Link Copied!


ফুটবল মাঠে স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা সেই জাভি হার্নান্দেজ এবার নতুন চ্যালেঞ্জ নিলেন। রোনাল্ড কোম্যানের উত্তরসূরি হিসেবে নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। আর এই দায়িত্বের সঙ্গে শুরু হচ্ছে জাভির ক্যারিয়ারের এক নতুন অধ্যায়। যেখানে তার সামনে থাকবে ইউরো ২০২৮ ও ২০৩০ বিশ্বকাপের মতো বড় মঞ্চ। 

বার্সেলোনার এই কিংবদন্তি খেলোয়াড় স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জিতেছিলেন। তবে ২০২৪ সালে বার্সেলোনার কোচের পদ ছাড়ার পর থেকে তিনি আর কোনো জাতীয় বা ক্লাব দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন না।

নেদারল্যান্ডসের সঙ্গে জাভি চার বছরের চুক্তি করেছেন। ফলে আগামী ইউরো ২০২৮ এবং ২০৩০ বিশ্বকাপ—দুটি বড় টুর্নামেন্টেই ‘অরেঞ্জ’দের ডাগআউটে দেখা যাবে ৪৬ বছর বয়সী এই স্প্যানিশ কোচকে।

দায়িত্ব পেয়ে নিজের সঙ্গে ডাচ ফুটবলের সম্পর্কের কথাও তুলে ধরেছেন জাভি। তার ভাষায়, ‘বার্সেলোনা একাডেমিতে আমার ফুটবল শিক্ষা শুরু হয়েছিল। সেখানে ইয়োহান ক্রুইফ ও রিনাস মিশেলসসহ অনেকের দর্শনের গভীর প্রভাব ছিল। তাই ডাচ ফুটবলের সঙ্গে আমার একটি বিশেষ সম্পর্ক অনুভব করি।’

জাভির কথায়, সেই সম্পর্ক এতটাই গভীর যে তিনি নিজেকে ডাচ ফুটবলেরই একজন সন্তান মনে করেন, আপনি বলতে পারেন, আমি ডাচ ফুটবলেরই সন্তান।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html